Sunday, February 1, 2026

স্বর্ণের ভরি ৩ লাখ ছাড়ানোর সম্ভাবনা কতটুকু

আরও পড়ুন

দেশের স্বর্ণবাজারে একের পর এক রেকর্ড দাম সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অনেকের প্রশ্ন—স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়িয়ে যাবে? আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নজিরবিহীন ঊর্ধ্বগতি এরই মধ্যে দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেট বা ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য নির্ধারিত হয় আউন্সপ্রতি ডলারে। গত ২৮ জানুয়ারি বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে প্রায় ৫ হাজার ২৫৮ ডলারে পৌঁছায়। যেহেতু এক আউন্সে প্রায় ৩১ গ্রাম স্বর্ণ থাকে, সে হিসাবে প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ১৬৯ ডলার।

আরও পড়ুনঃ  মধ্যরাতে শায়েখ আহমাদুল্লাহর হৃদয়বিদারক ফেসবুক স্ট্যাটাস

বাংলাদেশের বাজারে এক ভরি স্বর্ণের ওজন ১১.৬৬৪ গ্রাম। আন্তর্জাতিক দরের সঙ্গে বর্তমান ডলার বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) হিসাব করলে শুধু কাঁচামাল হিসেবেই প্রতি ভরি স্বর্ণের দাম পড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। এর সঙ্গে আমদানি ব্যয়, ভ্যাট, কর, বাজার ব্যবস্থাপনা ও ঝুঁকি খরচ যোগ হয়ে চূড়ান্ত দাম নির্ধারণ করে বাজুস।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের আগস্টে দেশে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। দেড় বছরের ব্যবধানে দাম বেড়ে এখন প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা ছাড়িয়েছে। অর্থাৎ, এই সময়ে ভরিপ্রতি মূল্য বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

আরও পড়ুনঃ  সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের এই লাগামছাড়া দামের পেছনে কয়েকটি বড় কারণ কাজ করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বলতা স্বর্ণের চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে।

এর বাইরে চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক টানা বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে, যা বৈশ্বিক বাজারে সরবরাহের ওপর চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ প্রবাহও দামের ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করছে।

স্বর্ণের দাম ৩ লাখ টাকা ছাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট দ্রুত সমাধান না হলে দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম খুব অল্প সময়ের মধ্যেই ৩ লাখ টাকা ছাড়াতে পারে।

আরও পড়ুনঃ  বাংলা ৬ সিনেমায় বাস্তবেই সহবাস করতে হয়েছে নায়ক-নায়িকার

তিনি জানান, দামের এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বর্তমানে বাজুস নির্ধারিত দরে ২২ ক্যারেট স্বর্ণের পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বেড়েছে। একই সঙ্গে রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি দীর্ঘ সময় ধরে ৫ হাজার ডলারের ওপরে থাকে, তাহলে দেশের বাজারে ৩ লাখ টাকার সীমা অতিক্রম করা অস্বাভাবিক হবে না। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা কমলে, ডলার শক্তিশালী হলে বা সুদের হার দীর্ঘদিন উঁচু থাকলে স্বর্ণের দামে সাময়িক সংশোধনও আসতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ