Sunday, February 1, 2026

সাভার পৌরসভায় দুই কর্মকর্তার মারামারির ভিডিও ভাইরাল

আরও পড়ুন

ঢাকার সাভার পৌরসভায় দুই কর্মকর্তার মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত দুই কর্মকর্তা হলেন কর আদায়কারী নজরুল ইসলাম ও কর্মকর্তা নাজমুল।

জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ নম্বর হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য হাকিম আলী সরদার নামে এক ব্যক্তি আবেদন করেন। এসময় কর আদায়কারী নজরুল ইসলাম তার কাছ থেকে ৫ হাজার টাকা নিলেও মাত্র ১ হাজার ১৫০ টাকার রশিদ দেন এবং ফাইলটি পেন্ডিং রাখেন। বুধবার দুপুরে এ বিষয়ে কর্মকর্তা নাজমুল কর আদায়কারী নজরুলকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

সে সময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। পরে তারা উত্তেজিত হয়ে কিছুটা হাতাহাতি করেন। মূলত একটি ফাইলকে কেন্দ্র করেই এ ঘটনা। তবে ঘুষের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।

অন্যদিকে নাজমুল গণমাধ্যম কর্মীদের জানান, একটি ফাইলের কাজ না করে ফেলে রেখেছিল নজরুল। এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে আমার হাতে ঘুষি মারে। আমি কাউকে মারিনি। মূলত ৫ হাজার টাকা নিয়ে মাত্র ১ হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছে। তাই বিষয়টি জানতে চাইলে সে আমাকে আক্রমণ করে।

আরও পড়ুনঃ  নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ রদবদলে চমক, শেষ সময়ে থাকছেন যারা

এ বিষয়ে নজরুল বলেন, এটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। কোনো মারামারি হয়নি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ